বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান মাস্টার। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ, বিজয় অর্জনসহ মুক্তিযদ্ধের গল্প শোনান।
এসময় ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের চীফ ইন্সট্রাক্টর আফিদা রহমান, রসায়ন বিভাগের চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) দুর্গা চরন রায়, আরএসি টেকনোলজি বিভাগের চীফ ইন্সট্রাক্টর আব্দুল মালেকসহ সকল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ স্মৃতি নাম ফলকে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com