বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৫৯ বিজিবি’র উদ্যোগ : বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ দিয়েছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে গোবরাতলায় ৫৯ বিজিবি’র সদর দপ্তরের প্রধান ফটকের সামনে নবনির্মিত বিজিবি সীমান্ত পাবলিক স্কুল সংলগ্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইনে এই সেবা প্রদান করা হয়। রহনপুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. মো. কাওসার আহম্মেদ ও মেডিকেল সহকারীদের সমন্বয়ে অনুষ্ঠত ক্যাম্পেইনে গোবরাতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের গরীব দুস্থ মানুষরা এই সেবা নিতে আসেন। তাদের মধ্যে বিধবা গোবরাতলা গ্রামের ৭০ বছরের ফিকি বেগম, শিশু মমিন আলী, পাশ^বর্তী সানপুর গ্রামের আব্দুল্লাহ (৫২) সহ আরো অনেকে বলেন, টাকা পয়সার অভাবে সামান্য অসুখ দেখাতে পারছিলাম না, বিজিবি’র এই আয়োজনে বিনা পয়সায় সেই সুযোগ পেয়ে আমরা বড়ই উপকৃত হলাম।
এ সময় রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসসহ ৫৯ বিজিবি’র ঊর্ধ্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন-মহান মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে কোনো মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে। সেই চেতনা থেকেই ৫ শতাধিক গরীব দুস্থ মানুষ মানুষকে বিনামূল্যে চিকিৎসহ ওষুধ দেয়া হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com