বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোল সরকারি কলেজে বিজয় দিবসের আলোচনায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আয়েজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম।
কলেজ মিলনায়তনে বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মৃতিচারণ করেন নাচোল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান। তিনি বলেন, বিজয়ের দুই দিন আগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী, স্বাধীনতাবিরোধী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে। তিনি বলেন, বিজয়ের মাসে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বজ্র কঠিন শপথ নিতে হবে। যে কোনো মূল্যে রুখে দিতে হবে দেশবিরোধী অপতৎপরতাকারীদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিন হেমব্রম। সূচনা বক্তব্য দেন- বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রভাষক শফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লার রহমান ও সহ-সাধারণ সম্পাদক শফিকুল আলম, প্রভাষক অজিত কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক আজিজুল হক।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com