বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বাফুফের খেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘বাফুফে অ্যাকাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪’ এর চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুর খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাফুফের প্রশিক্ষক মো. শহিদুজ্জামান কামাল, ম্যাচ কমিশনার মো. শাখাওয়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যসহ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই খেলাটির আয়োজন করে।
প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে নাটোরের কলম ফুটবল অ্যাকাডেমি ও চাঁপাইনবাবগঞ্জের চৌডালা ফুটবল অ্যাকাডেমি। খেলায় ৫-২ গোলে চৌডালা দল জয়লাভ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com