বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

র‌্যাবের অভিযানে শিবগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট শিকারপুর এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত শুক্রবার রাত ৯টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার আমনুরা টংপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে মো. আশরাফ আলী (২৬), মো. মুনসুরের ছেলে মো. খায়রুল ইসলাম (২২) ও গোমস্তাপুর উপজেলার নামোকাঞ্চনতলা গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে মো. মাজেদুল ইসলাম (৩০)।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়।
র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কানসাট শিকারপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩২৩ বোতল ফেনসিডিলসহ আশরাফ আলী, খায়রুল ইসলাম ও মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com