বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রানীহাটি সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারে অবস্থিত রানীহাটি সাধারণ পাঠাগারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠাগার ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ মো. জাহিদুল আনাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ন কবির।
আরো বক্তব্য দেনÑ অধ্যাপক একরামুল হক ও আলহাজ বারিউল ইসলাম। সভা সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক মো. সিপারুল আনাম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ রফিকুল ইসলাম। শেষে পাঠাগারটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ আলমাস আলী।
আগামীতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বড় আকারে মুক্ত আলোচনা করার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com