বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গুজবে ভর করে এমপি হওয়া যাবে না: অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী-২ (সদর) আসনে কাঁচি প্রতীকের গণজোয়ার দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ঘুম হারাম হয়ে গেছে। এখন মিথ্যাচার আর গুজবে ভর করেছে।  গুজবে ভর করে এমপি হওয়া যাবে না-এমন হুশিয়ারি উচ্চারণ করে ভোট বিপ্লবের মাধ্যমে কাঁচি প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

সোমবার (১ জানুয়ারি) নগরীতে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, জনবিচ্ছিন্ন নেতা সাধারণ মানুষের সমর্থন হারিয়ে দেওলিয়া হয়ে গেছে। মানুষ এখন পরিবর্তন চাই। আর পরিবর্তনের কান্ডারী হলো “কাঁচি প্রতীক”। ঘরে ঘরে কাঁচি প্রতীকের গণজোয়ার তৈরি হয়েছে। আগামী ৭ তারিখ ব্যালট যুদ্ধে কাঁচি প্রতীকের জয় অবধারিত। এটি বুঝতে পেরেই গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, টাকা নিয়ে কাঁচি প্রতীক নির্বাচন থেকে সরে যাবে। আসলে টাকার নেশায় মত্ত্ব হয়ে জনবিচ্ছিন্ন নেতা সবাইকে নিজের মতো ভাবেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি যেমনই হোক কাঁচি প্রতীক নির্বাচনে থাকবেই। কোন বাঁধা-বিপত্তি কাঁচি প্রতীকের গণজোয়ার ঠেকাতে পারবে না। আগামী ২ জানুয়ারি ৩৭ টি ওয়ার্ডে একযোগে কাঁচি প্রতীকের প্রচার মিছিল হবে। এসময় কোন গুজবে কান না দিয়ে কাঁচি প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এদিন সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, প্রচার মিছিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ ভোটারদেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com