বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

আগামীকাল ১০ জানুয়ারি থেকে জিপিতে রিচার্জে নতুন নিয়ম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পঠিত
আগামীকাল ১০ জানুয়ারি থেকে জিপিতে রিচার্জে নতুন নিয়ম
ফাইল ফটো

অনলাইন নিউজ : ১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হিসেবে ৩০ টাকা রিচার্জ করতে হবে। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাই জিপি অ্যাপের নোটিফিকেশনে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।

গ্রামীণফোন থেকে গ্রাহকদের সিমে পাঠানো এসএমএস বলা হচ্ছে, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে’।

অর্থাৎ নতুন নির্ধারিত এই অ্যামাউন্টের চেয়ে কম পরিমাণ টাকা জিপি সিমে বুধবার (১০ জানুয়ারি) থেকে আর রিচার্জ করা যাবে না।

জানা গেছে, একেবারেই শুরুর দিকে ফ্লেক্সিলোডের মাধ্যমে জিপি সিমে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। ১০ টাকা রিচার্জ করলেই এক মাস মেয়াদ পাওয়া যেত। গত ২০২২ সালের জুলাই মাসে এই টাকার পরিমাণ বৃদ্ধি করে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ২০ টাকা করা হয়। এখন ২০২৪ সালে আবারো বৃদ্ধি করে ৩০ টাকা করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com