বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নতুন সরকারের সামনে তিন চ্যালেঞ্জ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পূর্বে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই চ্যালেঞ্জের কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের সামনে চ্যালেঞ্জ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক। এই তিন চ্যালেঞ্জ সামনে রয়েছে। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার  প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। তবে আমাদের বিশ্বাস আছে আজকে যে সংকট তা অতিক্রম করে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। এটা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারের জন্য সম্ভব হয়েছে।

নির্বাচনি ইশতিহার বাস্তবায়ন সরকারের টার্গেট মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিল না। জন্ম থেকেই কণ্টকাকীর্ণ  পথ অতিক্রম করতে হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল টার্গেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com