বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রহনপুরে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তানজুম অনন্যা।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল, গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মু. জাকিরুল ইসলাম। অনুষ্ঠনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
উপজেলার বিভিন্ন ক্লাব এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইকৃত সেরা ২২ জন খেলোয়াড় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com