বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সহিংস পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখা। যৌথভাবে এই কর্মসূচি পালন করা হয়।
গতকাল শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় জেলাশহরের হুজরাপুর জলযোগ মোড়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ। মানববন্ধনে বক্তব্য দেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী পলাশ দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী মৃণাল কান্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়সহ অন্য নেতৃবৃন্দ। মানবন্ধনে বক্তারা বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে ঝিনাইদহ, কুষ্টিয়ার কুমারখালী, টাঙ্গাইল, সুনামগঞ্জসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করা হয়। এমনকি ঝিনাইদহে একজন হিন্দু ভাইয়ের প্রাণও কেড়ে নেয় সন্ত্রাসীরা।’
মানববন্ধনে এসব সহিংস ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com