বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

অতিরিক্ত মূল্যে চাল বিক্রি : মুনজুর অটোরাইস মিলকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি অটোরাইস মিলে শনিবার (২০ জানুয়ারি) ঝটিকা অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় মজুতকৃত কম মূল্যের চাল বাড়তি মূল্যে বিক্রির দায়ে মেসার্স মুনজুর অটোরাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চালের মূল্য কমাতে মিলগুলোকে সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মো. মাসুম আলী এই দণ্ড প্রদান করেন।
অভিযানে উপস্থিত থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহিম হোসেন জানান, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি অটোরাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় আগের উৎপাদিত চাল মজুত রেখে বর্তমানে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মেসার্স মুনজুর অটোরাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য মিলগুলোকে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন-পূর্বের তৈরি করা চাল মজুত রাখার কারণে তাকে জরিমানা করা হয়েছে। সবাইকে সতর্ক করা হয়েছে পণ্যের মোড়কে যেন উৎপাদন তারিখ থাকে, খাতাপত্র ঠিক থাকতে হবে। তাদের উৎপাদিত পণ্যের সুবিধা যেন ভোক্তার পায় সেদিজন্য তদারকি করা হচ্ছে। অভিযানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহিম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com