বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে। যুবকরা যত দক্ষ হবে, দেশ তত উন্নততর হবে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, ডেমোক্রেসিওয়াচের কো-অর্ডিনেটর এস এম মঈন। এসময় তিনি প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, আস্থা প্রকল্পটির মাধ্যমে জেলার যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক সানজিদা লিপি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান, নবজাগরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালামসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com