সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে কমছে শৈত্যপ্রবাহের এলাকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

দেশের প্রায় সবখানে আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। যদিও রাজধানীতে রোববারের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার এই ধারা অব্যাহত থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার শীতের প্রকোপ খানিকটা কমে যেতে পারে।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। অপরদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের প্রায় সবখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেছে। রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এর বিস্তৃতি আজ কমেছে। কাল আরও কমে যাবে। অর্থাৎ শৈত্যপ্রবাহের এলাকা কমে আসবে।

রাজধানীতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com