বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কৃষিবিদ দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

“বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে দিবানিশি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে স্মার্ট কৃষি” স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষিবিদ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কৃষিবিদ দিবস পালিত হয়েছে। কৃষিবিদ ইন্সটিটিউট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কৃষিবিদ দিবসের আনুষ্ঠানিকতা পালন করেন কৃষিবিদ ও কৃষকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে কৃষিতে সমৃদ্ধি আনতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যার ধারাবাহিকতায় কৃষিজমির পরিমাণ অর্ধেকে নেমে আসলেও কৃষিতে উৎপাদন বেড়েছে তিন গুণ। ফসল উৎপাদনে বিশ্বের শীর্ষ দশ দেশের তালিকায় অবস্থান নিয়েছে বাংলাদেশ। আগামীর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে কৃষিবিদরা অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ-মাহবুব-উল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমর প্রামানিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ কৃষিবিদগণ ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পড়ুয়া শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com