বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সরিষাক্ষেতে পড়ে ছিল আগুনে দগ্ধ ভ্যান চালকের মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ধারে নিখোঁজ এক ভ্যান চালকের
আগুনে দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রয়ারী) রাত
থেকে নিখোঁজ থাকার পর জনমানবহীন ফসলী জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সরিষা গাছের স্তুপে আগুনে পুড়িয়ে মারা হয় তাকে।

শুক্রবার (১ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর
নদী রক্ষা বাঁধের পাশে পদ্মা নদীর ধারে থাকা সরিষার জমিতে আগুনের ছাই
দেখে এগিয়ে যায় স্থানীয়রা। সেখানে গিয়ে সরিষা গাছের স্তুপে আগুনের ছাইয়ের
মধ্যেই আগুনে দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। নিহত
ভ্যান চালক তোফাজ্জল হোসেনের সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকবহরম
গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবুল কালাম সাহিদ বলেন, গতরাত
থেকে নিখোঁজ ছিলেন ভ্যানচালক তোফাজ্জল। বাগানের ভিতর আগুনের ছাইয়ের
স্তুপে এক ব্যক্তির মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে
ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com