সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহীতে ভাঙা লাইন মেরামত করে স্বাভাবিক করা হলো রেল যোগাযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীতে রেললাইন ভাঙার কারণে এক ঘণ্টা ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইনটি মেরামতের পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।সোমবার (৪ মার্চ) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার চারঘাটের আড়ানী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকার উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস ও পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশনের অদূরে থেমে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে খালাসিরা কাজ করছিল। এসময় তারা রেললাইন ভাঙা দেখতে পায়। এরপরে লাল নিশান উড়িয়ে দুপাশের ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ফলে সিল্কসিটি এক্সপ্রেস ও ঢালাচর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের অদূরে থেমে যায়। পরে এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় রেললাইনটি পুনরায় মেরামত করা সম্ভব হয়। এরপর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে আড়ানী স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, সকাল ৮টা ৫২ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের আড়ানী স্টেশন ক্রস করার কথা ছিল। কিন্তু রেললাইন ভাঙার কারণে ট্রেনটি থেমে ছিল। এর আগে রেললাইনে কাজ করা খালাসিরা রেললাইনটি ভাঙ্গা দেখে নিশান উড়িয়ে ট্রেন থামিয়ে দেয়। এদিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটিও আড়ানী স্টেশনের অদূরে থেমেছিল।

রাজশাহী রেলস্টেশন মাস্টার আব্দুল করিম বলেন, রেললাইন ভাঙ্গা দেখে সেখানে কাজ করা খালাসিরা ট্রেন থামিয়ে দেয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com