বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাল্যবিয়েকে ‘না’ বললেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়েকে ‘না’ বলেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। বুধবার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা মিশনে অনুষ্ঠিত সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সংলাপে বাল্যবিয়েকে ‘না’ বলেন তারা।
সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও।
এসময় তিনি বলেন, সমাজের কুপ্রথা বাল্যবিয়ে, শিশুকালে কন্যাদের বিয়ে রোধ করতে সবাইকে সচেতন হতে হবে। কন্যাসন্তানকে বোঝা না ভেবে মানুষ ভাবতে হবে, তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। তারা যেন শিক্ষা-দীক্ষায় পুরুষের মতোই সমানভাবে এগিয়ে যেতে পারে, নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে; সেই স্বপ্ন দেখাতে হবে। এসময় স্কুলগামী মেয়েদের সাইকেল প্রদানের কথাও জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।
আমনুরা মিশন এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, আদিবাসী নেতা হিংগু মুরমুসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com