বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

তিন কোটি টাকা ব্যয়ে মহানন্দা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৪২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৭টি স্থানে মহানন্দা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ ফলক উন্মোচনের মাধ্যমে এসব কাজের উদ্বোধন করেন।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন এলাকায় ৫৪ লাখ টাকা ব্যয়ে ৯৫ মিটার, চাঁপাইনবাবগঞ্জর পৌরসভার নামোনিমগাছি এলাকায় একটি স্থানে ২৪ লাখ টাকা ব্যয়ে ৪৫ মিটার ও একটি স্থানে ২৭ লাখ টাকা ব্যয়ে ৫০ মিটার, ৫৩ বিজিবি সদর দপ্তর এলাকায় ৫৫ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার, পলশা স্কুল সংলগ্ন এলাকায় ৪৫ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার এবং সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আনসারের ঘাট এলাকায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ৭০ মিটার ভাঙন প্রতিরোধে নদী তীর সংক্ষণ কাজ রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের হুজরাপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় ২২ লাখ টাকা ব্যয়ে একটি সিঁড়িঘাট নির্মাণ করা হবে।
এসব কাজ উদ্বোধনকালে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com