বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে জ্বীনের বাদশা প্রতারক চক্রের সহযোগীকে আটক করেছে সিআইডি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১৩৪১ বার পঠিত

 ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে মোবাইলে জ্বীনের বাদশা সেজে বিভিন্ন লোভে ফেলে সাধারণ মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের এক সহযোগী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি প্রতারক চক্রের সহযোগী ভোলার বোরহানউদ্দীন উপজেলার ফুলকাচিয়া গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে জসিম উদ্দিনকে (৪৪) আটক করে। এ তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি জানায়, জ্বীনের বাদশা সেজে এই প্রতারক চক্র সারাদেশে বিভিন্ন মানুষকে অর্থবিত্তের লোভ দেখিয়ে টাকা নিতো ও প্রতারণা করতো। এতে দেশের ও প্রবাসের অনেকেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এনিয়ে সদর মডেল থানায় ৯ সেপ্টেম্বর করা প্রতারণার শিকার একজনের মামলায় তাকে জেলা শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে প্রতারক চক্রের সহযোগী জসিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত জ্বীনের বাদশা প্রতারক চক্রের ৬ জনকে আটক করা হয়েছে বলে জানায় সিআইডি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com