সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৪০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। প্রতি লিটার ১৫৫ টাকা ৯৭ পয়সা দরে কেনা হবে এই তেল। একই সঙ্গে ৬ হাজার টন মসুর ডালও কেনা হবে। প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা ৯০ পয়সা।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। অপর এক প্রস্তাবে আট হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে এই পণ্য। এ ছাড়া রাশিয়া থেকে প্রতি টন ২৮৮ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৮১ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com