বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নিজ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজার নামাজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার রানীহাটি ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, আত্মিয়-স্বজন ও তার রাজনৈতিক সহযোদ্ধারা অংশ নেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
শিবগঞ্জ কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহন করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়। গোলাম আরিফ টিপুকে শেষবারের মতো এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে লোক এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হয়েছে রাজশাহীতে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com