বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জে জিয়াউল হকের পাঠাগারে ধর্মীয় বই উপহার দিল ইসলামিক ফাউণ্ডেশন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হকের পাঠাগারের জন্য বিভিন্ন ধর্মীয় বই ও ইসলামিক গ্রন্থ উপহার দিয়েছে ইসলামিক ফাউণ্ডেশন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জিয়াউল হকের হাতে ৫০ হাজার টাকা মূল্যের এসব বই তুলে দেন। ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন সহীহ হাদিস, ইসলামিক গ্রন্থ ও বই দেয়া হয় জিয়াউল হককে। ২০ হাজারের বেশি বই সমৃদ্ধ পাঠাগারে আরও বই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জিয়াউল হক।

ইসলামিক ফাউণ্ডেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জিয়াউল হকের পাঠাগারে প্রত্যেক বছর বই উপহার প্রদানের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। জিয়াউল হককে বই উপহার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জিয়াউল হককে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com