বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন আড়তদারকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে ক্রয় খরচ দেখাতে না পারায় ও অতিরিক্ত দামে তরমুজ বিক্রির দায়ে তিন আড়তদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে জেলা শহরের উদয়ন মোড়ের তিনটি আড়তদারকে এই জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
তরমুজ ক্রয়ের সঠিক হিসাব দেখাতে না পারায় ও অতিরিক্ত দামে বিক্রি করায় এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন।
জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি পরিদর্শক কোবাদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদয়ন মোড় এলাকার সামশুল ফল ভান্ডারকে ২০ হাজার, মুন্না এন্টার প্রাইজকে ১৫ হাজার ও ফয়সাল ফল ডান্ডার ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আগামীতে সঠিকভাবে ক্রয়মূল্য নিশ্চিত করে, নিয়ম অনুযায়ী লাভ করে তরমুজ বিক্রির নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com