রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোদাগাড়ীতে যানবাহণে চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ সাতজন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর দল গোদাগাড়ীতে অভিযান চালিয়ে যানবাহণে চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ সাতজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গোদাগাড়ী থানার কাঁকনহাট বাজার কড়াইতলা মোড় থেকে কাকনহাট পুলিশ ফাঁড়ি রোডের উপর এ অভিযান চালায় র‌্যাব।

আটককৃতরা হলো, কাকনহাট লাহিলা পাড়ার মোস্তফার ছেলে সুইট আলী (২৪), সুন্দরপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে বেনজীর আহাম্মেদ (৪০), কাকনহাট সেরেপাড়া এলাকার আহসারন হাবিবের ছেলে আসিদুল ইসলাম (৩২), একই এলাকার শহিদুল ইসলাম (৩৭ ), ভগবন্তপুরের রমজান আলী (২৭), বুজরুক রাজরামপুরের তুষার আলী নাঈম (২৪), রাজাবাড়ি হাটের জিয়াউর রহমান পাইলট (৪২)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা অটোরিক্সা হতে নিয়মিতভাবে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা চালকদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে। চাঁদা না দিলে এমনকি যানবাহন চালাতে দেয়া হয় না।
আটককৃতদের গোদাগাড়ীথানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com