বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

জমি নিয়ে বিরোধে প্রভাবশালীদের হুমকীতে নিরাপত্তাহীনতায় কৃষক পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পঠিত

 

 

 

জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনায় মামলা দায়েরের পর প্রভাবশালীদের হুমকীতে নিরাপত্তাহীনতায় ভুগছে একটি কৃষক পরিবার। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানীনগর গ্রামের ভুক্তভোগি পরিবারটি।

সংবাদ সম্মেলনে রানীনগর গ্রামের কাজিমুদ্দিনের ছেলে আনারুল ইসলাম বলেন, গত ১৭ মার্চ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের হুমায়ন কবির, আইয়ুব আলী, আমিজুল আলী, বাহিন, হালিম, নাইমসহ কয়েকজন সন্ত্রাসী তার ছোটভাই সাদিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে তার অপর ভাই কামরুল ইসলাম বাচ্চুর বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় তার ছোটভাই সাদিকুল ইসলামও আহত হলে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে আসামীদের মধ্যে কয়েকজন জামিন নিয়ে আসে এবং অন্যরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও মামলা তুলে নিতে হুমকী-ধামকী দিচ্ছে। বর্তমানে তাদের হুমকীতে বাদিপক্ষ নিরাপত্তা হীনতায় ভুগছে।

এঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাচ্চুর মা সাহিনুর বেগম, চাচি সানুয়ারা, চাচা উসমান আলী ও ভাই সাদিকুল ইসলাম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com