বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

উপজেলা পরিষদ নির্বাচন : জেলা ভোট কেন্দ্র স্থাপন কমিটির সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের ওপর দাবি অথবা আপত্তি নিষ্পত্তিকরণ বিষয়ক ভোট কেন্দ্র স্থাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পশাসক এ কে এম গালিভ খাঁন। সূচনা বক্তব্য দেনÑ জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম। এছাড়াও বক্তব্য দেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ, গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল আহমেদ, নাচোল উপজেলা নির্বাচন অফিসার মো, জয়নুল আবেদীন, ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মানিকসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, চাঁপাইনবাবগঞ্জে ইতোমধ্যে একটি উপনির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আশা করি, আগামী ৮ মের উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com