মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন :জেলা পর্যায়ে উদ্বোধনী ও আইডিয়া শোকেসিং

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত শোকেসিংয়ে অংশ নিয়েছে জেলার বিভিন্ন স্কুল, শিক্ষা অফিসের কর্মীরা।
শোকেসিং উপলক্ষে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তাতে উদ্ভাবনী শক্তির বিকাশের বিকল্প নেই। এ জন্য সরকার উদ্ভাবনের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এ উদ্ভাবনী শোকেসিংয়ের উদ্দেশ্য হলো আমরা স্মার্ট এবং আধুনিক হবো। নাগরিক সেবা গ্রহণ করতে গিয়ে কেউ যেন প্রতিবন্ধকতার কবলে না পড়ে সেজন্য

নতুন নতুন ইনোভেটিভ উপায় বের করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রথমিক শিক্ষা অফিসার জেছের আলী, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. ফরিদ উদ্দিন হায়দার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনাসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com