মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে সমির মেম্বার গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১২-১৫ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত আছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমির উদ্দিনের সমর্থকরা পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে বিক্রি করে। ট্রাক্টর চলাচলের কারণে সড়কের ক্ষতি হচ্ছে বলে গত বুধবার বিকেলে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে রাতে সমির মেম্বার ঠুঠাপাড়া দক্ষিণপাড়া গিয়ে আলাউদ্দিন ও তার লোকজনের সাথে দেখা করে সমাধানের কথা বললে তাকে তারা দুই ঘণ্টা আটকে রাখে। পরে মেম্বারের সমর্থকরা এসে তাকে উদ্ধার করে।
পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারো দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের ১২-১৫ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com