রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বাঘায় পদ্মা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় টিনের ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবক নাম আসাদ হোসেন (১৮)।

সে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আশরাফুল ইসলামের ছেলে। এরআগে শনিবার ডিঙি নিয়ে তিনজন নদীতে ঘুরতে গিয়ে নৌকসহ ডুবে যায় তারা। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করতে পারলেও আসাদ হোসেনকে উদ্ধার করতে পারেনি। রোববার ফায়ার সার্ভিসের ডুবুরী টিম তার লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুরে ডিঙি নৌকা নিয়ে ৩ জন চকরাজাপুর পদ্মা নদীর খেয়াঘাটের পশ্চিমে ঘুরতে যায় আসাদ। তারা নৌকা নিয়ে নদীর মাঝামাঝি পৌঁছাতেই ডুবে যায়। এ সময় নদীতে থাকা অন্যরা দুইজনকে উদ্ধার করলেও তলিয়ে যায় আসাদ।

আসাদের ভাই কায়েস উদ্দিন বলেন, পদ্মায় মাছ ধরেই তারা সংসার চলে। এই কারণে ছোট ভাই আসাদ আজ ডিঙি নৌকা নিয়েই দুপুরে মাছ ধরতে যায়। নিষেধ করলেও তার কথা না শুনে মাছ ধরতে গিয়ে পদ্মায় ডুবে গেছে তার ছোট ভাই।

বিকেল ৫টা পর্যন্ত চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় নৌকা ও জাল নিয়ে জেলেসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। রোববার ফায়ার সার্ভিসের ডুবুরী টিম তাকে উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com