মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে ভূমিহীন হরিজনদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের স্থায়ী বসবাসের জন্য ভূমিসহ বাড়ির দাবিতের মানববন্ধন করেছেন শিবগঞ্জ পৌর এলাকার ১৫টি ভূমিহীন হরিজন পরিবার।
সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সামনে শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন ভূমিহীন হরিজন জনগোষ্ঠীর ব্যানারে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, পরিবারগুলো শিবগঞ্জ পৌর এলাকার ১৫-১৬টি ভূমিহীন পরিবার প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন জায়গায় অন্যের জমিতে অস্থায়ীভাবে ঘর করে স্বামী-সন্তান আর বউ-বাচ্চা নিয়ে কোনো রকমে বসবাস করছি। যখন-তখন জমির মালিকরা ঘর ভেঙে অন্যত্রে চলে যেতে বলে। যার প্রেক্ষিতে নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া আমাদের তেমন কোনো নিজস্ব জমি নেই বা জমি ক্রয় করার সক্ষমতাও নেই।
তারা আরো বলেন, আমাদের স্থায়ী ঠিকানা না থাকায় এবং সরকারি কোনো সুযোগ-সুবিধা না পাওয়ায় আমাদের সন্তানদেরও পড়ালেখা করাতে পারছি না। দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে আবেদন করছি, যেন আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেন। আমরা আর ভ্রাম্যমাণ হয়ে বসবাস করতে চাই না। আমাদের ঢেউটিন দিয়ে হলেও স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি করে দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন জমা দেন শিবগঞ্জ পৌর এলাকার ১৫টি ভূমিহীম হরিজন পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com