মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোমস্তাপুরে বিনামূল্যে উফশী ধানের বীজ বিতরণের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
পরে একই স্থানে বিতরণ কার্যক্রমের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com