মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জ বরিশাল থেকে আনা ৮ কেজি গাঁজা উদ্ধার, শিশুসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আনা বিপুল পরিমান নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে পৌর এলাকার স্বরুপনগর খাসপাড়া ও নয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় ১ শিশুসহ ৩ যুবককে।

আটককৃতরা হলো-জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফাতেমা বেগম ও সাদেকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (৩৫), পৌর এলাকার চাঁদলাই মহল্লার মেরিনা বেগম ও মৃত লাল মিয়ার ছেলে ফয়সাল আহম্মেদ (২৪), কুমিল্লা জেলার বাখরাবাগ চাপাপুর এলাকার নূরজাহান বেগম ও মৃত সেরাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া এলাকার তসলিমা বেগম ও আজিমুদ্দিনের ছেলে শিশু তামিম (১৬)।

এ বিষয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় নবাবগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে দেয়া এক প্রেস ব্রিফিং এ নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, বরিশাল থেকে নিষিদ্ধ মাদক গাঁজা আসার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবুল কালাম সাহিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলমের সার্বক্ষনিক তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর খাসপাড়ায় ইসলাম ফিলিং স্টেশনের সামনে চাঁপাই টু রাজশাহীগামী মহাসড়কে এসআই মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। এ সময় আসামী নজরুল ইসলাম ওরফে ফয়সালের হেফাজতে থাকা একটি কাটুনের ভেতর থেকে বাঁশ পাতা রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৩টি বালিশাকৃতি প্যাকেটের ভেতর থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন বেলা পৌণে ১১টায় পৌর এলাকার নয়াগোলা গাইনপাড়া মোড়ে আবু বক্করের মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১৬ বছর বয়সী শিশু তামিমকে তার দুই পায়ে স্কচটেপ ও লাল টেপ দিয়ে জড়ানো প্লাস্টিকের প্যাকেটে ভরা ৮০ হাজার টাকার ২ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সানাউল্লাহর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলা হতে মাদকদ্রব্য গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহ ও বিক্রয় করতো বলে স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারা এবং একই আইনের ৩৬(১) এর ১৯(খ)/৪১ ধারায় যথাক্রমে ৬৬ ও ৬৭ নং মামলা দায়ের করা হয় বলে জানান ওসি মিন্টু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com