মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বর্ণিল আয়োজনে নার্সেস দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১২৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’- এই প্রতিপাদ্যে রবিবার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট এসব কর্মসূচির আয়োজন করে।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় হাসপতাল চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এতে যোগ দেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউট চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানীসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন নার্স নার্সিং সেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পোশাক পরিধান করে শ্রদ্ধা জানান সেই নারীকে। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দেয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জের নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা।
এসময় ২০৫ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজির আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com