মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

আড়তে বিক্রি সময় অতিরিক্ত আম নেওয়া বন্ধের দাবিতে কৃষিমন্ত্রীর কাছে আম চাষিদের আবেদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সারা দেশে সব আম বাজার ও আড়তে অতিরিক্ত আম (৪০-৪৫ স্থলে ৪৬-৫৪ কেজি) নেওয়া বন্ধের দাবিতে কৃষিমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা।
শুক্রবার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কুমুরপুর এলাকায় এক্সচেঞ্জ অফ ফার্মার ভিউ প্রোগ্রাম শেষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর কাছে চাঁপাইনবাবগঞ্জের আমচাষি ও উদ্যোক্তা আহসান হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত আম নেওয়া বন্ধে লিকিত আবেদনপত্র প্রদান করেন। এই সময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ জানান, আম চাষিদের আবেদনটি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আম চাষি ও আম উদ্যোক্তা আতিকুর রহমান মিলন, এনামুল হক স্বপন , শামসুজ্জামান, এম এ মান্নান, আবু নূহ।
শিবগঞ্জের ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব জানান, আমরা কয়েক বছর থেকে আম আড়তদার ও বেপারী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছি। তিনটি জেলার প্রায় ৮০০ কোটি টাকার অতিরিক্ত আম দিতে বাধ্য হই। ৪০ কেজিতে এক মণ হলেও কয়েক বছর থেকে চাঁপাইনবাবগঞ্জে ৪৬-৫৪ কেজিতে এক মণ হিসেবে আম বিক্রিতে বাধ্য হন আমচাষিরা। তবে এমন সুবিধা পাননা ভোক্তারা। আড়তদার, ব্যাপারীরা এই সুবিধা ভোগ করেন। এ থেকে মুক্তি পেতে মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আবেদন জানানো হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com