সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা সবাই একসাথে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

আইজিপি আজ শনিবার মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা ‘মৃত্যুঞ্জয়ী’ এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, দেশে একসময় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের উত্থান হয়েছিল। আজ সকলের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সক্ষম হয়েছে।

আইজিপি বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে তৎকালীন বাঙালি পুলিশ সদস্যগণ শুধুমাত্র ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে অঙ্গীকারাবদ্ধ।

সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com