মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোমস্তাপুরে কৃষকদের পুরস্কৃত করল জেলা কৃষি অফিস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে তেল-জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের পুরস্কৃত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। সোমবার জেলার গোমস্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনÑ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার।
জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ জেলা বীজ প্রত্যয়ন অফিসার শামীম ইকবাল, বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আহমেদ নুমেরী আশফাকুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোছা. রহিমা খাতুন, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম ও ভোলাহাট উপজেলা কৃষি অফিসার সুলতান আলী। সূচনা বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।
দেশে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে ‘তেল-জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি বিভাগ। এই প্রকল্পের আওতায় যেসব কৃষক উৎপাদন বৃদ্ধিতে সফল হয়েছেন, তাদেরকে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com