মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

র‌্যাবের অভিযানে ভোলাহট থেকে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার প্রধান ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার দিবাগত মধ্যরাতে জেলার ভোলাহাট উপজেলার আন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-শিবগঞ্জ উপজেলার মির্জাপুর ভোটপাড়ার মৃত রেফাত আলীর ছেলে মো. বাবুল (৪০) ও তার ভাই মো. আবোল (৩৮) এবং মো. বাবুল আলীর স্ত্রী মোসা. শিল্পী বেগম (৩৫) ও মৃত রেফাত আলীর মেয়ে মোসা. নাজেমা খাতুন (৩২)।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গত ২১ জানুয়ারি ছাগলে বরই গাছের পাতা খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিবস্ত্র করে পেটানোর মত নেক্কারজনক ঘটনা ঘটায়। ওই ঘটনায় ওই ছাত্রী অপমান সহ্য করতে না পেরে বিষ পানে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ২৭ জানুয়ারি ৭ জনকে আসামি করে একটি প্ররোচনামূলক হত্যা মামলা দায়ের করে। মামলার রজুর পূর্বেই ঘটনার সঙ্গে জড়িতরা গা ঢাকা রদয়। গোয়েন্দা তথ্যের মাধ্যমে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয় ইউনিয়নের আন্দিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে এই ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com