মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিস এ সভার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. আদীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেনÑ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, জেলা দায়রা ও জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পাল, জেলা ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. আদীব আলী বলেন, দরিদ্র বিচারপ্রার্থীরা যাতে লিগ্যাল এইড কমিটির নিকট আসতে পারে, সে ব্যাপারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মামলা দায়েরের পূর্বে লিগ্যাল এইড কমিটির পরামর্শ নেয়ারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, লিগ্যাল এইড অফিস দরিদ্র মানুষদের সরকারি খরচে আইনি সহায়তা দিয়ে আসছে।
তিনি আইনি সহায়তা বা পরামর্শ পেতে টোলমুক্ত ১৬৪৩০ নম্বরে কল করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com