মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাচোল বাল্যবিয়ে রোধে সমাবেশ ও শপথ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো-একুশ পার হয়ে’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে বিরোধী সমাবেশ ও স্কুলপর্যায়ে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সাংবাদিক নুরুল ইসলাম বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক অলিউল হক ডলার।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘বাল্যবিয়ে নিরোধ ঘণ্টা’ উদ্ভাবনী উদ্যোগের আওতায় নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com