সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সাপ্তাহিক ছুটি এবং ঈদ-উল-আযহার বাকি মাত্র কয়েকদিন। অনেকেই ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এতে যানবাহন চলছে কোথাও ধীরগতিতে আবার কোথাও হালকা যানজট লেগে থাকছে।

বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, বিশ্বরোড, শহিদনগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, রায়পুর ও ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে চট্টগ্রামমুখী লেনে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। যা আজ শুক্রবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত অব্যাহত রয়েছে। এর সঙ্গে ফিটনেসবিহীন দরজা খোলা মাইক্রোবাস যেখানে সেখানে যাত্রী উঠানামা, স্ট্যান্ডগুলোতে অবৈধ দোকান নির্মাণ করায় যানজটের সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাব মহাসড়কে পড়ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটি এবং ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষে সংখ্যা বেড়েছে। স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। একই কারণে মহাসড়কের দাউদকান্দি অংশে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অংশে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com