মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

১৫ নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সম্মেলন সভাপতি রাব্বানী ও রফিকুল সম্পাদক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় বালুবাগান মোড়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করা হয়।
পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহীন আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এবং বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিকিৎসক নেতা অধ্যাপক ডা. গোলাম রাব্বানী।
পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাকুর রহমান রাসেল।
মো. গোলাম রাব্বানীকে সভাপতি ও সৈয়দ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আগামী ১ মাসের মধ্যে কমিটির বাকি পুরণ করে পৌর কমিটির কাছে দাখিল করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com