মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাচোলে ব্যয় সাশ্রয়ী গোখাদ্য তৈরির প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৩২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
প্রশিক্ষণ প্রদান করেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। এসময় তিনি বলেন, বর্তমানে বাজারে গরুর খাদ্যের মূল্য বেশি হওয়ার কারণে বাজার থেকে খাদ্য কিনে গরু মোটাতাজা করতে অর্থের ব্যয় বেশি হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং পিকেএসএফ’র সহযোগিতায় আমাদের তৈরি পুষ্টিসম্মত গোখাদ্য খাওয়াতে পারলে খাদ্যের খরচ কমে আসবে এবং খামারিরা লাভবান হবেন। এসব খাদ্য হলো- খড়, সয়াবিন, গমের ভাঙ্গা, খেসাড়ি ভাঙ্গা, ডিসিপি, লবণ, চিটাগুড়, পানি। এ খাবার দিয়ে স্বল্প ব্যয়ে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ করা সম্ভব।
প্রশিক্ষণে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সদস্যদের ব্যয় সাশ্রয়ী খাবার তৈরি পদ্ধতি হাতেকলমে করে দেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের আরএমটিপি (ডেইরি) প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর ডা. মাহমুদুল হাসান, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com