মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে ছয়জন পেলেন শুদ্ধাচার পুরস্কার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ছয়জনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা।
শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কাওসার জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুর রহমান, নেজারত শাখার প্রসেস সার্ভার মো. মজিবুর রহমান, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রসেস সার্ভার মোহা. জয়নাল আবেদীন জনি।
এছাড়াও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহকারী কমিশনার (ভূমি)গণের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com