বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষি অফিস উপজেলা কৃষি অফিস চত্বর বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। সূচনা বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী বিশ্বাস, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক।
উপজেলার চারটি ইউনিয়নের ৪০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com