শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মাদক শুধু নিজেকে নয়, একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

মেহেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

মাদক শুধু নিজেকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে। আমাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। কেননা, মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। এক্ষেত্রে সবাইকে তাদের নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

আলোচনা সভায় স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ত্রাণ ও পুনর্বাসন শাখা) সাজেদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, উপ-পরিদর্শক মদন মোহন সাহা, মো. মতিয়ার রহমান, সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথির বক্তব্যে স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তরিকুল ইসলাম বলেন, “মাদক সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার। তরুণ প্রজন্মকে এই অপশক্তি থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com