শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ভোলায় সরকারি চাল পাচারের চেষ্টা, আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ভোলায় একটি নসিমন ভর্তি প্রায় ১০০ বস্তা সরকারি চালসহ এক চালককে আটক করেছে দৌলতখান থানা পুলিশ।

বুধবার (২৫ জুন) রাতে জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকার ভূমি অফিসের সামনের সড়ক থেকে চাল ও ওই চালককে আটক করে পুলিশ। আটক চালকের নাম হৃদয়। তার বাড়ি ভোলা পৌর চরনোয়াদ এলাকায় বলে জানা গেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য অভিযান চালিয়ে একটি নসিমন ভর্তি চালসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছে।

পরে আমরা চালককে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি নসিমন ভর্তি ১০০ বস্তা ওই চাল সরকারি। বস্তা পরিবর্তন করে দৌলতখান থেকে নসিমন করে ভোলায় নিয়ে যাচ্ছিলো। তবে মালিককে এখনো পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com