মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে চুরির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিটিআই বস্তির (বর্তমান ঠিকানা- পুরাতন সিঅ্যান্ডবি ঘাট, ফুলকুড়ি স্কুলপাড়া) মো. দুলালের ছেলে মো. আরিফুল ইসলাম ভটা (২৫), তার স্ত্রী মোসা. শারমিন আক্তার (২৩), শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার সমশের আলীর ছেলে মো. ইব্রাহিম খলিল (৩০) ও তার ভাই ইউসুফ আলী (২৫), সদর উপজেলার লালাপাড়া মহরাজপুর এলাকার মৃত চন্ডি কর্মকারের ছেলে শ্রী দীপক কর্মকার (৪১)। এদের মধ্যে আরিফুল ও তার স্ত্রী শারমিনকে তাদের ভাড়া বাসা এবং অন্যদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে জেলা শহরের পুরাতন সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় আরিফুল ইসলাম ভটা ও তার স্ত্রী শারমিন আক্তারকে মাদকসহ এবং অন্য ৩ জনকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, দুটি আংটি ও চুরির কাজে ব্যবহত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম ভটা চুরির বিষয়ে অত্যন্ত পারদর্শী এবং তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও ৪টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্নাঘরের গ্যাসফ্যান ভেঙে দুজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোনসহ ঘরের আলমারির মালামাল তছনছ করে নগদ ৬৫ হাজার টাকা লুটে নেয়। পরে দুরুল হোদার পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com