মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোমস্তাপুরে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ৪টায় এই মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত কৃষিপ্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জিয়াউর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামসহ অন্যরা।
আলোচনা শেষে কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম কৃষিক্ষেত্রে রপ্তানিযোগ্য উৎপাদনে এআইপি হিসেবে মর্যাদা পাওয়ায় তাকে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় তিন দিনব্যাপী এই কৃষিপ্রযুক্তি মেলার আয়োজন করেছে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com