সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সপ্তাহ জুড়ে থাকতে পারে অস্বস্তিকর গরম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে চলতি সপ্তাহ জুড়ে থাকবে বৃষ্টির প্রবণতা কম। ফলে তাপমাত্রা বেড়ে গরমে কিছুটা অস্বস্তিতে ভুগতে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৩ জুলাই) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, দেশে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকলে সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়। এখন মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। ফলে দেশের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম।

আগামীকাল রবিবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে। তাপমাত্রাও বেশি থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com